লালপুরে দেড় লাখ মিটার জাল ধ্বংস ৪ বিক্রেতার জরিমানা!

Share the post

মো. আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করেছে। এসময় কারেন্ট জাল সংরক্ষণ করার অপরাধে ৪ জাল বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে লালপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপরেশন দল কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এবং উপজেলা মৎস্য অফিসার আবু সামা’র নেতৃত্বে উপজেলার লালপুর বাজারে অভিযান চালায়। এসময় ১ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালসহ ৪ জাল বিক্রেতা মোহাম্মদ আলীর ছেলে জুয়েল (৩৫), চুন্নু’র ছেলে সাগর (১৯), মৃত জেহের আলী ছেলে সোহেল আলী (২৫) ও ইয়ার উদ্দিন এর ছেলে রাইজুল ইসলাম (২০) কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আটককৃত ৪ জাল বিক্রেতা প্রত্যেককে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর অধিনে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমান ও জব্দকৃত জাল ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। এ সময় উপজেলা মৎস্য অফিসার আবু সামাসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]