খুমেক হাসপাতালের সাবেক হিসাব রক্ষকের বিরুদ্ধে, দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল)স্টাফ রিপোটার খুলনাঃ খুলনায় ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক এস এম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পিপি ও দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মহানগর বিশেষ আদালতের মামলা নং- ১/২১ (তাং ৩১/০১/২১ইং)।
জানা যায়, সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকাকালে এসএম গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এ কারনে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ২৭/১ ধারা ও মানি লন্ডারিং আইনের ২০১২ সালের ৪ (২) ধারা অনুযায়ী এক কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত আয়ের উৎস গোপন করার উদ্দেশে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে মামলা করে। মামলার বাদী দুদকের উপ-সহকারি পরিচালক ফয়সাল কাদের।
আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মহানগর বিশেষ আদালতে মামলার শুনানী শেষে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আদেশ তামিল না হলে তার বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]