লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি: গাড়ি পেলেন সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব

Share the post
কবির হোসেন রাকিব লক্ষীপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছেন সংসদ সদস্য প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব। নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি সম্প্রতি একটি গাড়ি পেয়েছেন।

জানা গেছে, একজন দানশীল ও শুভানুধ্যায়ী ব্যক্তি আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেবকে এই গাড়িটি উপহার দেন, যা তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার কাজে ব্যবহার করবেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ, সভা-সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এই গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর উপজেলার একজন পরিচিত আলেম ও সমাজসেবক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা, মানবসেবা ও নৈতিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
লএই গাড়িটি আমার ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের আমানত। নির্বাচনী প্রচারণার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে তাদের কথা শোনা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এই গাড়ি পাওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনের মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]