কমলনগরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post
কবির হোসেন রাকিব লহ্মীপুর কমলনগর প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলবগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসভার আয়োজন করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য – আলোচনাসহ উপস্থিত ছিলেন রামগতি সার্কেল মোহাম্মদ শামসুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেঃ আরাফাত হুসাইন,কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ফরিদুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ ইকতারুল ইসলাম, বীরমুক্তযোদ্ধা আবুনুর সেলিম ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও  রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

Share the post

Share the post কবির হোসেন রাকিব কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ৯১ বছরের পথচলায় স্কুলটি হাজারো শিক্ষার আলো ছড়ালেও আজ পর্যন্ত সেখানে তৈরি হয়নি কোনো স্থায়ী খেলার মাঠ। ফলে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক কোমলমতি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সূত্রমতে, […]

কমলনগরে ভূমি- কৃষি অফিসের জায়গায় দখল করে ব্যক্তিগত  দরজা করার অভিযোগ ‘ প্রশাসনের হস্তক্ষেপ জরুরী।

Share the post

Share the postপ্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং চর ফলকন ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিরহাট বাজারের মাছ হাটা সংলগ্ন এলাকায় সরকারি জমি নিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে উপজেলা ভূমি অফিস এবং উপজেলা কৃষি অফিসের মধ্যবর্তী স্থান দিয়ে একটি ব্যক্তিগত মালিকানাধীন পথ বের করার চেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘রহস্যজনক’ ভূমিকা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক […]