রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় নিখোঁজের ৪১ ঘণ্টা পর উদ্ধার ওসানাহর মৃতদেহ।

Share the post
নুরে আলম ভুইয়া আকাশ,নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় এম ভি ওমর সাদিয়া নামক পাথর বোঝাই জাহাজের ধাক্কায় যাত্রীবাহী  নৌকা নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী সাওয়াল সাঈদ ওসানাহর (১২) মরদেহ ৪১ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল।
আজ শুক্রবার সকাল ৮ টার দিকে রূপগঞ্জ উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর সুইচগেট ঘাঁট থেকে ওসানাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব। তিনি আরো জানান, আমরা ৯৯৯ এর ফোন পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের উদ্ধারকারী  নৌ-পুলিশের টিম অক্লান্ত পরিশ্রম করে আজকে শুক্রবার সকাল ৮ টার দিকে পোড়াব এলাকার সুইচগেট ঘাঁট থেকে ওসানাহর মরদেহ উদ্ধার করি। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে এর আগে, এ ঘটনায় এম ভি ওমর সাদিয়া নামক পাথর বোঝাই জাহাজের চালকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে নিহত ওসানাহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ ওসানাহর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।এই বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ নৌ – ডুবির ঘটনায় থানায় মামলা হয়েছে। আর মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]