খোঁজ মেলেনি স্কুলছাত্রীর,জাহাজের ধাক্কায় নৌকাডুবি

Share the post

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পাথরবোঝাই জাহাজের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রী ওশানা আক্তারের (১২) মরদেহ ৩০ ঘণ্টায়ও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনায় করা মামলায় জাহাজের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন শফিকুল ইসলাম, সারাফাত হোসেন সোহাগ, সোহান লস্কর ও মিরাজ মৃধা।

নিখোঁজ ওশানা আক্তার উপজেলার পোরাবো এলাকার আবু সাইদের মেয়ে। সে স্থানীয় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সঙ্গে বাড়ি থেকে রওয়ানা হয় ওশানা আক্তার। শীতলক্ষ্যা নদীর বানিয়াদী খেয়াঘাটে নৌকা পারাপারের সময় নদীর মাঝপথে এমভি ওমর সাদিয়া নামের একটি পাথরবোঝাই জাহাজ তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ ১০ জনের মধ্যে ৯ জনকে অন্য নৌকার মাঝিরা উদ্ধার করলেও ওশানাকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ ওশানার বাবা আবু সাইদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জাহাজটি জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় করা মামলায় জাহাজের চালক ও সুকানিসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]