রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Share the post

তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন পরিষদ মাঠে রোববার (২৭ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দীন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান, বর্তমান যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহাম্মদ ছৈয়দ তালুকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম কুসুম, নজরুল ইসলাম চৌধুরী বাবলা, আসাদুজ্জামান চৌধুরী এমরান, তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য বিষয়ক সম্পাদক তৌহিদ চৌধুরী এবং রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুমিন চৌধুরী নেতৃত্বে এক বিশাল মিছিল সম্মেলনে যোগ দেন এছাড়া সভাপতি ও সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিশাল মিছিল সহকালে সম্মেলন স্থলে যোগদান করেন। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কয়েক হাজার নেতৃবৃন্দের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]