বিএমএসএফ এর গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন লায়ন কাইছার ইকবাল চৌধুরী

Share the post

নিজস্ব প্রতিনিধি : সারা বাংলার সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক মফস্বল সাংবাদিকের বৃহৎ ও দাবী আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন চট্টগ্রামের কৃতি সন্তান, বঙ্গনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও দৈনিক ইনফো বাংলা পত্রিকার চীফ রিপোর্টার লায়ন কাইছার ইকবাল চৌধুরী। রবিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএমএসএফ এর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান। পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভার্চুয়্যালের মাধ্যমে কাউন্সিল এর শুভ উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তাও দিয়েছেন। সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রস্তাবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন শহিদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের সমন্বয়ে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সংগঠনে চট্টগ্রামের কৃতি সন্তান লায়ন কাইছার ইকবাল চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]