রাউফুল্লাহ ও মঞ্জুরুলের নেতৃত্বে ইবিস্থ নীলফামারী জেলা সমিতি

Share the post
ইবি প্রতিনিধি : নীলফামারী জেলা থেকে আগত অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ের গড়ে ওঠা সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘নীলফামারী জেলা সমিতি’র নতুন ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল্লাহ খান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল আহমেদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নতুন এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।
কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল কাফি, রাকিব হাসনাত ও আয়েশা সিদ্দিকা মনি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাফিউল ইসলাম ও গালিব আনান। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. রুমন ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক ভীষ্মদেব।
দপ্তর সম্পাদক হিসেবে আছেন মো. কামরুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক আনিত্য কুমার রায়, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান এবং সহকারী অর্থ সম্পাদক কাজী আনিতা জামান। প্রচার সম্পাদক ফারহানা ইয়াসমিন, উপ-প্রচার সম্পাদক মো. মোজাহিদ হোসেন, আইন সম্পাদক আজমেরী রহমান, উপ-আইন সম্পাদক মো. গোলাম রব্বানী মিজান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী বৈশাখী এবং উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ফরহাদ ইসলাম, উপ-ক্রীড়া সম্পাদক শিমুল রানা সোহান। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সম্রাট ইসলাম, মো. রাশেদ ইসলাম, শম্পা আক্তার, সাদিকুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, সাফায়েত বাধন, আদুরী তামান্না, মোহন রায়, রায়হান ইসলাম, আলিফ ইসলাম, আফরিন আক্তার মৌ এবং রেজা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহমেদ বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের জন্য কাজ করার এক বড় সুযোগ। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
সভাপতি রাউফুল্লাহ খান বলেন, “ছাত্রকল্যাণ এবং জেলা থেকে আগত শিক্ষার্থীদের সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর কমিটি গড়ে তুলতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]