মেয়র আরিফ সিলেটে বিএনপির সমাবেশে দাওয়াত পাননি

Share the post
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, বুধবার সিলেটে বিএনপির সমাবেশ হবে বলে আমি লোকমুখে শুনেছি। কিন্তু আমাকে কেউ সমাবেশের বিষয়ে কোনো তথ্য জানায়নি। তাছাড়া আমন্ত্রণও পাইনি।
জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার সিলেটে শহরতলির টুকেরবাজারে সমাবেশ করবে বিএনপি।
সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। সমাবেশে কেন্দ্রীয় ও বিএনপির স্থানীয় নেতাদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিএনপির এই সমাবেশে এখনও আমন্ত্রণ পাননি সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
দলীয় সূত্র জানায়, বুধবার দুপুরে সিলেট শহরতলির টুকেরবাজারে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে সমাবেশের সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, সবাইকে সমাবেশে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমন্ত্রণ পাননি তারাও শীগ্রই আমন্ত্রণ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]