ভারতে সঙ্গী বদল করে যৌনতা, জড়িত অন্তত ১০০০

Share the post
যৌনজীবনের একঘেয়েমি কাটাতে এই ধরনের প্রস্তাব একটা বড় অংশের মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে বলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা পুলিশের।চেঙ্গাচেরির ডেপুটি পুলিশ সুপার আর শ্রীকুমার জানান, অভিযুক্তেরা অধিকাংশই আলাপুঝা, কোট্টায়াম, এর্নাকুলামের মতো জেলার বাসিন্দা। অভিযোগকারী মহিলার স্বামী ছাড়া আরও ছ’জনকে পুলিশ গ্রফতার করেছে। তবে এর সঙ্গে যুক্তদের সংখ্যা অনেক বেশি বলে পুলিশ নিশ্চিত। সংখ্য়াটা এক হাজারের উপর বলে তাদের প্রাথমিক অনুমান।
পুরুষ বা স্ত্রী সঙ্গী বদল করে যৌনতার এক চক্রের হদিশ পেল ভারতের কেরালা রাজ্যের পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে তারা গ্রেফতার করেছে। রাজ্য জুড়ে এই চক্র ছড়িয়ে পড়েছে বলে পুলিশের আশঙ্কা। মূলত সমাজের ধনী এবং অভিজাত সমাজেই এই প্রবণতা ছড়িয়ে পড়েছে বলে ধারণা পুলিশের। প্রথমিক তদন্তে অনুমান, অন্তত এক হাজার নারী-পুরুষ এই চক্রে জড়িত। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়েছে, কারুকাচল থানায় এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। ওই মহিলার অভিযোগ, তার স্বামী তাকে জোর করে অন্য পুরুষদের সঙ্গে সহবাসে বাধ্য করতে চাইছিলেন।কায়ামকুলাম এলাকা থেকেও এই ধরনের অভিযোগ আগে এসেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানতে পেরেছে, নেট মাধ্যম ব্যবহার করে একদল লোক প্রথমে টেলিগ্রাম অ্য়াপ বা মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপে ঢুকে পড়ে নারী-পুরুষদের সঙ্গে বন্ধু পাতিয়ে অনেককে এই কাজে প্ররোচিত করছে বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]