মেহেদির রং শুকানোর আগেই ড্রাম ট্রাকের চাপায় প্রান গেলো এক যবকের

Share the post

আব্দুল আহাদ,গাজীপুর প্রতিনিধিঃ নববধূর হাতের মেহেদির রং শুকানোর আগেই ঘাতক ড্রাম ট্রাকের চাপায় প্রান গেলো মোটরসাইকেল আরোহী ফরিদ নামের এক নব বিবাহিত যুবকের। মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর-কাওরাইদ সড়কের ভিটিপাড়া এলাকায় এরকম মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় ফরিদকে মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত মোটরসাইকেল আরোহী ফরিদ (২৬)শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।সে ত্রিমোহনী হারুন মোল্লার বালুর গদির ম্যানেজার ছিলেন। শ্রীপুর থানার উপ পরিদর্শক এস আই অংকুর কুমার ভট্টাচার্য জানান, মঙ্গলবার সকালে ফরিদ সাতখামাইর থেকে মোটরসাইকেল যোগে কাওরাইদ যাচ্ছিলেন।এসময় গোলাঘাট ভিটিপাড়া মোড়ের কাছে পৌঁছার পর বালুবহনকারী একটি ড্রাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ফরিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]