মুরাদনগর উদ্ধার হয়েছে মেছো বাঘ

Share the post

প্রিয়ন্ত মজুমদারঃ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রাম থেকে একটি বিড়ল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।

স্থানীয়দের তথ্যমতে, একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে মেছো বাঘটি মাটিতে পড়ে থাকে। বিষয়টি নজরে আশায় গকুলনগর গ্রামের মতিন মেম্বারের ছেলে আনিছ মিয়া বাঘের বাচ্চাটি কে শেকল বন্দী করে রাখে।মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক আবদুল হামিদের নেতৃত্বে একদল পুলিশ খবর পেয়ে আহত বাঘটিকে উদ্ধার করে।

মুরাদনগর থানার এস.আই. আবদুল হামিদ বলেন, ” খবর পাওয়ার পর আমি অতিসত্বর ঘটনাস্থলে গিয়ে আহত বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে আসি। ”

মুরাদনগর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ইসরাত জেরিন বলেন, ” আহত মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। ”

কুমিল্লা জেলা বন বিভাগের ফরেষ্টার ফজলে রাব্বী বলেন, ” মেছোবাঘ হিংস্র কোন প্রাণী নয়, এটি নিয়ে আতংকিত হবার কিছু নেই। আহত বাঘটিকে চিকিৎসা শেষে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই অবমুক্ত করা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]