মুন্সীগঞ্জে শতকন্ঠে গীতাপাঠে বন্যার্তদের জন্য সনাতন ধর্মালম্বীদের প্রার্থনা

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের সুস্থতা ও মঙ্গল কামনায়,মুন্সীগঞ্জে শত কন্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে দ্রুত সংকট কাটিয়ে উঠতে প্রার্থনা করেছেন সনাতন ধর্মালম্বীরা। সোমবার সকালে সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সদর উপজেলার বিনোদনপুর সূত্রধর পাড়া এলাকায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে,শিশু-কিশোরদের শত কন্ঠে একত্রে উচ্চারিত হয় দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মঙ্গল প্রার্থনা,পরে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে,সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক বাংলাদেশ ও সম্প্রীতির মিলবন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে,অশুভ পাশবিক শক্তি যখন,ন্যায়নীতি এবং সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল,তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে। তাদের বিশ্বাস,দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠার জন্য। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে,দিন ব্যাপী শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ভক্তরা।প্রতিবছরের মত এ বছরও ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হচ্ছে,শ্রীকৃষ্ণের জন্মদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]