মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় সাবেক এমপিসহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা।

Share the post
মোঃ খায়রুল ইসলাম হৃদয়,মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটের ‍মুক্তিযদ্ধ ভাস্কর্য চত্ত্বর এলাকায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সাবেক এমপি বিপ্লবসহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার কথা উল্লেখ করে রবিবার (১৮ আগষ্ট) রাতে মন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই হামলার সময় নিহত মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামের মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম।
এই অভিযোগে প্রধান আসামী করা হয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। ২ নম্বর আসামী তালিকায় রয়েছেন পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ‍তৃতীয় প্রধান আসামী করা হয়েছে মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনকে,অভিযোগটির ৪ নম্বর আসামী রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ।
এছাড়াও এই মামলায় আসামী করা হয়েছে সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভইয়া,সাধারণ সম্পাদক সামসল কবির মাস্টার,গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ খান জিন্নাহ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর,শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ ‍মৃধাসহ ২০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও
২০০/৩০০ জনকে।মন্সীগঞ্জ সদর থানার ওসি মো:আমিনুল ইসলাম জানান, একটি অভিযোগ পাওয়া গেছে,মামলা প্রক্রিয়াধীন।তবে
তিনি মামলার আসামীর তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]