এবার শুভ খানের অভিনয়ে আসছে একক নাটক ‘ভুলটা আমারই ছিল.

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয়,মুন্সিগঞ্জ প্রতিনিধি :দীর্ঘ বিরতির পর একক নাটকের মধ্যে দিয়ে আবারো অভিনয়ে ফিরলেন শুভ খান।তিনি একাধারে অভিনেতা, সংগীত শিল্পী ও গণমাধ্যম কর্মী।অভিনয়ের পাশাপাশি দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের স্টাফ রিপোর্ট হিসেবে কাজ করছেন তিনি।যদিও করোনার আগে নিয়মিত কাজের দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এ তরুণ অভিনেতা  অভিনয়ের মাধ্যমে।গণমাধ্যমকর্মী হওয়ায় করোনার পরে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সেভাবে আর অভিনয় করতে পারেননি তিনি।
সম্প্রতি ‘ভুলটা আমারই ছিল’ এই শিরোনামে একটি একক নাটকের শুটিং শেষ করলেন তিনি। এই গল্পে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনোভা নিঝুম।নাটকের গল্প নিয়ে শুভ খান বলেন,দারুণ একটি গল্প যেখানে প্রেম, বিয়ে, ভালোবাসা, বিচ্ছেদ সব কিছু আছে। গল্পটি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান যিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন। নাটকটি পরিচালনা করেছেন এসএম রুবেল রানা।
নাটকের বিষয় কথা হয় তাসনোভা নিঝুমের সঙ্গে। তিনি বলেন, বিয়ে, দাম্পত্য জীবন, ভালোবাসায় ভুল বোঝা-বুঝি সব কিছু আছে এই গল্পে। উত্তরার একটি হাউজে নাটকটির শুটিং শেষে হয়েছে। আশা করি এই নাটকটিতে ভিন্ন ধরনের মেসেজ আছে; দর্শকদের ভালো লাগবে।
নাটকটিতে শুভ খান ও তাসনোভা নিঝুম ছাড়াও আরো অভিনয় করেছেন- জিধান সরকার, আনোয়ার শাই। সহকারী পরিচালক ছিলেন মুন্না খান। ‘ভুলটা আমারই ছিল’ শিরোনামে এই নাটকটি শীঘ্রই বেসরকারি কোনো এক টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]