মির্জাপুরে অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করলো থানা পুলিশ

Share the post
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। রোববার (২ নভেম্বর) রাতে টহল পুলিশের দল স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান জানান, আটক দুই চোর অটো চুরি করে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। আটককৃত হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে রিপন (২২)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসার ভাড়াটিয়া বলে জানান। অপরজন হলো কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে মো. রবিন হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এসআই শাহাদুজ্জামান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]