মিরসরাইয়ে স্বামীর টর্চলাইটের আঘাতে স্ত্রী খুন

Share the post

মিরসরাইয়ে দেবরকে মোবাইল নম্বর দেওয়ায় স্বামীর আঘাতে খুন হয়েছেন স্ত্রী।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ছুনিমিজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিজিয়া বেগমের (৪৫)। ঘাতক স্বামী মো. জাহাঙ্গীরকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, পারিবারিক জায়গা-জমির বিরোধ নিষ্পত্তির জন্য মো. আলমগীর ভাবী রিজিয়া বেগমের (৪২) কাছ থেকে ভাইপো ফারুকুর রশীদের মোবাইল নম্বর নেন। এই মোবাইল নম্বর দেওয়ার কারণে বড় ভাই জাহাঙ্গীর উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে হাতে থাকা টর্চলাইট দিয়ে রিজিয়াকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি বলেন, রিজিয়াকে উদ্ধারের জন্য আলমগীর ও মিলন এগিয়ে গেলে তাদেরও মারধর করেন জাহাঙ্গীর। রাত সাড়ে ১২টায় রিজিয়াকে গুরুতর আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যয়, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আহত আলমগীর ও মিলন বর্তমানে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]