মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের মাধবপুরে মুসলিম মিয়া (৬৯) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে মৃত শাজান আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতের কোন একসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ের কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে মুসলিম মিয়া। সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার এর নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]