মাধবপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

Share the post

মোঃজাকির হোসেন হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৫ সন্তানের জননী হালিমা বেগম (৫৯) নামে এক বৃদ্বার ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ।সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মীর্জাপুর গ্রামের একটি নির্মানাধীন বাড়ির বাঁশের মাচার সঙ্গে গলায় ওড়না দিয়ে জড়ানো ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। বৃদ্বা হালিমা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সুত্র জানায়, সোমবার ভোরে কোন এক সময় ওই বৃদ্বা বাড়ির লোকজনের অগোচরে পাশের আব্দুল মালেকের নির্মাণাধীন ঘরে বাঁশের মাচার সঙ্গে ফাঁস দেন।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ফলাফল না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]