আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

আল হাবিব সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো:মতিন মিয়া(৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাতে অভিযুক্ত আব্দুল মতিনকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে আজ সোমবার (৩১ মে) দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়।দোয়ারাবাজার থানা পুলিশ ও মামলারএজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ মে) দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাসিন্দা মোঃ বাবুল বেগের ছেলে মোঃ আব্দুল মতিন (৪০)। এই ঘটনার পর ৩০ মে ধর্ষিতার পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২। মামলার পরিপ্রেক্ষিতে আসামী আব্দুল মতিনকে গতকাল রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী /২০০৩/এর ৯(১) ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]