মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত 

Share the post
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ মঙ্গলবার২৮শে অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলা পর্যায়ে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাও. মুহা. আবুল খায়ের।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় বিচারক প্যানেলের ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মুহা. আজমল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
চার দলীয় দুই পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিপূর্বে দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল কলারোয়া উপজেলার কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
জেলা পর্যায়ে আয়োজিত মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুড়ান্ত পর্বে আসে। সর্বশেষ চুড়ান্ত পর্বে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলদ্বয়কে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া অতিথি, মডারেটর ও বিচারকগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়েছে।
এসময়ের সচেতনতামূলক প্রচারণার জন্য উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাদক বিরোধী লিফলেট ব্রুশিয়ার সরবরাহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]