মাগুরার শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুরে মিয়া আব্দুল মোত্তালেব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে শ্রীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মদনপুর জামে মসজিদ প্রাঙ্গনে শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মিয়া আব্দুল মোত্তালেব হোসেনের ছেলে সাংবাদিক জুয়েল রানা।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু হুরাইরা জামিল, জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, এ্যাড. রেজা সিদ্দিকী ডিকন, মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় সাংবাদিক জুয়েল রানা জানান, প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার শতাধিক গরিব ও অসহায়  পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী সেমাই, চিনি, সাবান, গুড়া দুধ, কিচমিচসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আল্লাহ জীবিত রাখলে আমি এসব পরিবারের পাশে দাড়াবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]