মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে ডিজেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।আজ ৩০ মার্চ ২০২৬ তারিখে উপজেলার চালাকচর, হাতিরদিয়া বাজার এবং পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইন অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালত উপস্থিত জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিক্রয় নিশ্চিত করে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করে।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে তেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]