ডেপুটি স্পিকারের সচিব হলেন দুগার্পুরের মীর্জা নজরুল

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:জাতীয় সংসদের ডেপুটি স্পিকিার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সন্তান মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারি সচিব গোলাম মোরশেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ নজরুলকে নিয়োগ প্রদান করা হলো। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মীর্জা সালমান আরশাদ নজরুলকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ঠিক ততদিন পর্যন্ত এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

মীর্জা নজরুলের পিতার নাম মীর্জা আব্দুল জব্বার এবং মাতার নাম জাহানারা বেগম। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কৃতিসন্তান। সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয় থেকে স্নাতক পাশ করে ঢাকা ক্যাপিটেল কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িয়ে ছিলেন মীজার্ নজরুল। রাজনীতির পাশাপাশি খেলাধুলাতে সময় দিয়েছেন তিনি। সদাহাস্যজ্জল নজরুল মীজার্ নজরুল জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সফল আহবায়ক ছিলেন। সামাজিক কাজ, মাদক বিরোধী অভিযান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি সফল একজন সংগঠক বলে মনে করছেন এলাকাবাসী

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মীর্জা নজরুল বলেন, “আলহামদুলিল্লাহ্। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার মহোদয়ের প্রতি। আমার মতো একজন নগণ্য জাতীয়তাবাদী কর্মীর প্রতি তিনি যে আস্থা রেখেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।” আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার প্রতি অর্পিত সকল দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করতে পারি।

এদিকে, এলাকার কৃতী সন্তান মীর্জা নজরুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির খবর নিজ এলাকা দুর্গাপুরে পৌঁছালে স্থানীয়দের মাঝে আনন্দের সৃষ্টি হয়। দুর্গাপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃৃন্দসহ নানা শ্রেণী—পেশার মানুষ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন

স্থানীয়রা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, একজন শিক্ষিত, মার্জিত ও সৎ মানুষ হিসেবে মীর্জা নজরুল তার পুরস্কার পেয়েছেন। আমরা মাননীয় স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি, নজরুল তার নতুন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এলাকার মুখ উজ্জ্বল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]