ভিডিও কলে ভূমিমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

Share the post

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ সময় করোনাভাইরাস মোকাবিলায় সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার পরামর্শ দেন তিনি।

সোমবার (২৫ মে) সকাল থেকে ভূমিমন্ত্রী হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে কথা বলা শুরু করেন বলে জানান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ইমরান হোসেন বাবু।

তিনি একুশে পত্রিকাকে বলেন, মন্ত্রী মহোদয় সপ্তাহে তিনদিন নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের খোঁজ-খবর এবং বিভিন্ন সমস্যা সামাধানের জন্য নগরীর সার্সন রোডস্থ বাসায় সরাসরি মতবিনিময় করতেন। করোনা পরিস্থিতিতে নেতাকর্মীদের যাতায়াত সীমিত পর্যায়ে এবং প্রয়োজন ছাড়া জমায়েত না করার নির্দেশনা রয়েছে। এ কারণে মন্ত্রী মহোদয় মুঠোফোনে নির্বাচনী এলাকার খোঁজ-খবর নেন।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ইমরান হোসেন বাবু বলেন, ঈদ উপলক্ষ্যে মন্ত্রী মহোদয় হোয়াটসঅ্যাপে ভিডিও কলে রাজনৈতিক নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার জন-সাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী সকলকে সরকারি আদেশ ও স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীয় শক্তিকে রুখতে অবিলম্বে জাতীয় নির্বাচন চাই , চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলনে রুবেল

Share the post

Share the postনিউজ ডেস্ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা: সাজেদুল হক রুবেল বলেছন, দেশ আজ এক কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অপরাজনীতিতে মেতে উঠেছে। ২৪ এর কথা বলে মহান মুক্তিযুদ্ধকে মুছে দিতে অপতৎপরতায় তৎপর হয়ে উঠেছে। এ অবস্থায় সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল অপশক্তিকে রুখতে অভিলম্বে জাতীয় […]

বোয়ালখালীতে হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ফাতেহা ইয়াজদাহম পালিত

Share the post

Share the post মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ ।।  বোয়ালখালী প্রতিনিধিঃ           বোয়ালখালীতে আলহাজ্ব এম,এ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে গাউছুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.) এর ওফাত বার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) বাদে এশা থেকে আব্দুল কাদের জিলানী (রহ.) এর জীবন ও আদর্শের উপর বিশেষ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ […]