করোনা রোধে ঈদের দিনেও মাঠে সেনাবাহিনী

Share the post

চট্টগ্রাম সিটি: ঈদের দিনেও বন্দরনগরী চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করেছে সেনাবাহিনী। ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা যাতে কোনো রকম করমর্দন কিংবা কোলাকুলি না করে তা তদারকি করতে সকাল থেকেই পুরো নগরী চষে বেড়িয়েছে সেনাবাহিনীর একাধিক টিম। এমনকি যানবাহনে থাকা চালক যাত্রীদের মাস্ক পরতে বাধ্য করেছেন তারা।

মাইকিং করে ঈদের দিনেও নামাজে আসা মুসল্লি ও সাধারণ মানুষকে সচেতন করছিলেন সেনা সদস্যরা।

ঈদের নামাজ শেষ হওয়ার পর পরই সেনা সদস্যরা মাঠে নামে। এ সময় তারা পথচারীদের সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি যানবাহনগুলোতেও তল্লাশি করে।

এ প্রসঙ্গে সেনাবাহিনীর টিম লিডার ক্যাপ্টেন কাফিউন নাহার কনা বলেন, মানুষ যেন কোলাকুলি না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে সবাই ঈদ আনন্দ উপভোগ করুক সেটাই আমরা চাই।

রিকশা কিংবা মোটরসাইকেলের মতো বাহনে থাকা একাধিক যাত্রীকেও নামিয়ে দেন সেনা সদস্যরা। সেই সাথে ঈদের দিন যাতে আড্ডা কিংবা অযৌক্তিক কোনো জমায়েত না হয় সেদিকেও সেনাবাহিনীর নজর ছিল।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন, ঈদের দিন অনেকেই জড়ো হতে পারে। আর মাস্ক পরা বাধ্যতামূলক। এটা সবার ব্যবহার করতে হবে এখন।

ঈদের দিনেও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ১০টি টিম নগরীর প্রধান সড়কগুলোতে টহল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]