ভারতে মৌমিতা ও বাংলাদেশে তনু হত্যার বিচারের দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

Share the post
এস.এম.জয়, বগুড়া থেকে: ভারতের ড. মৌমিতা দেবনাথ ও বাংলাদেশে ২০১৬ সালে সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার (১৭ই আগস্ট ) মানববন্ধন করেছে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। এ দিন বিকাল সাড়ে ৪টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধনটি শুরু হয়। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে জাকিরুল ইসলাম বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে। সেই সাথে বিগত দিনে বাংলাদেশ যত নারী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে তাদের জড়িতদের দ্রুত বিচার করা হোক। মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী আছিয়া খাতুন বলেন, এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ডা. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন। আরেক শিক্ষার্থী তকি তাহমিদ বলেন, আমরা এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের কঠোর বিচারের আহব্বান জানাচ্ছি। উল্লেখ্য, গত ৯ ই আগস্ট ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই সমগ্র রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]