বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী আটদিন পর উদ্ধার, গ্রেফতার – ১

Share the post
এস.এম.জয়,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১৭) অপহরণের আটদিন পর অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ইআগস্ট) ভোর ৫টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ওই বাসা থেকে মিনু মিয়া (২০) নামে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। মিনু মিয়া উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, অপহরণের শিকার মেয়েটির বাড়ি উপজেলার মরিচতলা গ্রামে। মেয়েটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় গার্মেন্টসশ্রমিক মিনু মিয়া। কিন্তু তার প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি মেয়েটি। এতে করে রাস্তায় বের হলেই মিনু মিয়া ওই স্কুলছাত্রীকে উত্যাক্ত করে। মেয়েটির বাবা এ বিষয়ে বিচার চান মিনুর বাবার কাছে। এতে মেয়েটির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে মিনু। এ অবস্থায় ১০ই আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ার জন্য স্কুলে যাবারে পথে মেয়েটিকে অপহরণ করে মিনু ও তার লোকজন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ১২ই আগস্ট মিনু মিয়ার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, রোববার দুপুরের পর মিনু মিয়াকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য শজিমেক হাসপাতাল ও জবানবন্দী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]