বড় মেয়ের মৃতদেহ মিলছে , মিলেনি যমজ সন্তানের খোজঁ।

Share the post

মোঃ ফায়েল খান(সন্দ্বীপ): সবসময় একই পোশাক পড়ত তারা। খেলতোও একইসঙ্গে। এই পৃথিবীতে এসেছেও তারা একই দিন। আজ চলেও গেছে তারা একসঙ্গে। ওদের একজনের নাম আদিফা। আরেকজনের নাম আলিভা। তারা যমজ বোন। বড় মেয়ে আনিকার নামের সঙ্গে মিল রেখেই যমজ দুই মেয়ের এমন নাম রেখেছিলেন আলাউদ্দিন-পান্না দম্পতি।

কিন্তু সব ‘মিল’ পেছনে রেখে আজ একসঙ্গে স্মৃতি হয়ে গেছে তিন বোন। চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে স্পিডবোট দুর্ঘটনায় আজ (বুধবার) একদিনেই নেই হয়ে গেছে তারা। ১০ বছর বয়সী বড় বোন আনিকার লাশ পাওয়া গেছে। কিন্তু ৬ বছর বয়সী আদিফা ও আলিভা এখনো নিখোঁজ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দুই যমজ বোনেরও লাশ খুঁজছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]