প্রতিবন্ধীদের ভাতা ন্যুনতম ৬ হাজার টাকা নির্ধারণ ও চাকরির কোটা নিশ্চিতকরাসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় প্রতিবন্ধীদের মানবববন্ধন স্মারকলিপি প্রদান

Share the post
মোঃ নুর আলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি : প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যুনতম ৬ হাজার টাকা নির্ধারণ ও চাকরির কোটা নিশ্চিতকরাসহ ৭ দফা দাবিতে গতকাল বুধবার প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংহতি জানিয়ে সিপিবির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল
ইসলাম, মো. হালিম মিয়া, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুর রশিদ, তনয় কুমার
সরকার প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবিগুলো হচ্ছে ২০২২-২৩ জাতীয় বাজেটেই
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যুনতম ৬ হাজার টাকা করা এবং শতভাগ প্রতিবন্ধী
শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী ব্যক্তি ভাতা নিশ্চিত করা, অবিলম্বে
প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ ও
কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করা, ২০২২-২৩ জাতীয়
বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষদের
নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩
শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিয়ে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করা,
সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধীতা বিভাজিত তথ্য চাই,
অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের
চাকরিতে বয়সসীমা ৩২ বছর থেকে উন্নীত করে ৩৫ বছরে উন্নীত করা।
মানববন্ধন শেষে প্রতিবন্ধী ব্যক্তিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী
বরাবরে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]