ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল

Share the post

মোঃ শামীম মিয়া,  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের এক পাশে বসে তারা প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকে।
বিক্ষোভে বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ জামিল আহম্মেদ সিয়াম, মোহাম্মদ সাগর, সহকারি প্রতিনিধি এহসান এলাহি রাতুল। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে তা পলিটেকনিক শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবি আদায়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গতকাল ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে নাটক করা হয়েছে। তাই এখন আর এসি রুমে বসে বৈঠক করে কোন সিদ্ধান্ত হবে না বরং সিদ্ধান্ত হবে রাজপথে। দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়িত না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]