বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবদল নেতা নাছের

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বোয়ালখালী যুবদল নেতা নাছের উদ্দিন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় পেতন আউলিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ পীর নুর মোহাম্মদ মোজাদ্দেদী (মা.জি.আ)। নিহত নাছের বোয়ালখালী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী চাঁন্দার পাড়া মৃত আতাউর রহমানের ছেলে। জানা যায় গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর কালুরঘাট সেতুর পশ্চিম পাড় খেজুরতল এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন। মৃত্যুকালে মা, স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি নেতা আবু সুফিয়ান, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, নুরুন্নবী চৌধুরী, মো. ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, আলহাজ্ব নুরুল করিম নুরু, কাউন্সিলর মজিবুর রহমান মুজিব, মাহমুদুল হক, জামাল উদ্দিন, আনোয়ার ডিলার, মোহাম্মদ আলী, গোলাম হোসেন নান্নু, ইলিয়াছ চৌধুরী, জামাল উদ্দিন, এম.এ কামাল, হারুনুর রশিদ, মেহেদী হাসান সুজন, মহসিন খোকন, আব্দুল আল মামুন জুয়েল, আমিনুল ইসলাম লাভু, মশিউর রহমান রাসেলসহ শহীদ জিয়া স্মৃতি সংসদ (চাঁন্দারপাড়া), আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো, সামাজিক সংগঠন তারুন্যের স্বপ্ন, বন্ধু সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]