কক্সবাজারের ৮ থানার ওসি, ইনেসপেক্টর, এস আই, এএসআই সহ ২৬৪টি পদের সকলকে একযোগে বদলি।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের আট থানার ওসি সহ ৩৪ ইন্সপেক্টর, এসআই-এএসআই ২৬৪ জন পুলিশ বদলি! কক্সবাজারের ৮ থানার ওসি সহ ৩৪ ইন্সপেক্টর ও এসআই, এএসআইসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে। কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তর, রামু থানার ওসি আবুল খায়ের, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম, টেকনাফ থানার ওসি সামসু দৌহা ও কক্সবাজার সদর থানার ওসি মাসুম খানসহ ৮ থানার ওসিকে বদলি করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মানস বড়ুয়াসহ জেলার ৮ থানার ইন্সপেক্টর পদমর্যাদা যে ৩৪ জন কর্মরত আছেন সবাইকে একযোগে বদলি করা হয়েছে। এছাড়া কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ পরিদর্শক ও সহকারী পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তার সবাইকে একযোগে বদলি করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর ৫ দিন পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তা বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]