বোয়ালখালী পৌরসভার ময়লাভর্তি ডাস্টবিনটা, শিঘ্রই পরিস্কার করা হবে: মেয়র আবু

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে যেখানে পরিস্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে বলা হচ্ছে সেখানে বোয়ালখালী পৌরসভার ডাস্টবিন থেকে সর্বত্র ছড়িয়ে পড়ছে ময়লা আবর্জনা। এতে করে নষ্ট হচ্ছে পরিবেশ, ছাড়াচ্ছে দুর্গন্ধ। ডাস্টবিনের পাশ দিয়ে হেটে চলাও দুস্কর এলাকাবাসির। সরেজমিনে দেখা যায় পৌরসভার পেতন আউলিয়া মাজারের গেইটের পাশে পৌরসভার নির্মাণাধীন ডাস্টবিনে ময়লা ভর্তি হয়ে এর আশপাশে ছড়িয়ে পড়ার চিত্র। ডাস্টবিন আছে, ময়লাও আছে, শুধু নেই পরিচ্ছন্নতা। স্থানীয়রা জানান, এতে করে নষ্ট হচ্ছে পরিবেশ আর দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিক। কিন্তু পৌর কতৃপক্ষের এসব দেখার সময়ও নেই হয়তো। দীর্ঘদিন ধরে ময়লা ভর্তি ডাস্টবিন ভরে আশপাশে ময়লা ছড়িয়ে পড়লেও নেই কোন পরিচ্ছন্নতা। ডাস্টবিনের পাশ দিয়ে হেটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়ে পথচারিদের। এই ডাস্টবিনের ময়লা আবর্জনা যথাসময়ে পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে জনসাধারণকে স্বস্থি দেবার জন্য পৌরসভার কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার বলেন, দীর্ঘদিন ধরে ময়লা ভর্তি ডাস্টবিনের এমন চিত্র দেখে আসতেছি কিন্তু কাউকে পরিস্কার করতে দেখিনি। এর ফলে প্রতিনিয়ত দুর্গন্ধ সহ্য করেই দোকানদারি করতে হচ্ছে আমাদের। এই ময়লাগুলি পরিস্কার করার জন্য কতৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র হাজী আবু কালাম আবু বলেন, করোনা পরিস্থিতির কারণে অফিসের কর্মিরা না আসায় ডাস্টবিনের ময়লা যথা সময়ে পরিস্কার করা হয়নি। ডাস্টাবিন পরিস্কারের জন্য পরিচ্ছন্ন কর্মীদের বলা হয়েছে আশা করি খুব দ্রুত পরিস্কার হয়ে যাবে। এছাড়া জনসাধারণকে পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বেশ কিছু ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে যা শিঘ্রই বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]