পূর্বাশার আলো’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share the post

বোয়ালখালী প্রতিনিধি: ‘আসুন গাছ লাগায় দেশকে সবুজে সাজায়’ এই শ্লোগানে আদর্শ শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো চট্টগ্রাম দক্ষিণজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি ২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার গোমদন্ডী ফুতলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী জহুরুল ইসলাম জহুর। সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান আতিক, সাবেক সভাপতি সংগঠন নোমান উল্লাহ বাহার, উপদেষ্টা শাহাদাত হোসেন সোহেল, দক্ষিণজেলার সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার এর সহযোগীতায় এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনীতে প্রধান অতিথি জহুরুল ইসলাম জহুর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ পরিবেশকে সবুজ করে, বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা করে, ঔষধ দেয়, ফুল ও ফল দেয়, ছাঁয়া দেয়। এছাড়া বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের সকলের উচিত বেশি করে গাছ লাগানো। তাই আসুন আমরা সকলেই অন্তত পাঁচটি করে গাছ লাগায়, পরিবেশকে সবুজ করি, দেশকে সবুজ করি। এছাড়াও উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংগঠনের বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, খোরশেদ আলম, সোলায়মান, আবদুল গফুর, নাঈম, গফুর প্রমুখ। এছাড়াও বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও সংগঠনকে গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]