বোয়ালখালীতে ৫০ লিটার দেশীয় মদসহ ২ ব্যক্তি আটক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ৫০ লিটার মদসহ তপন চৌধুরী (৩৮) ও শিবু চৌধুরী (৪৫) নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহ শুকর আলী মাজার গেইট হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত তপন চৌধুরী (৩৮ ) উপজেলার দক্ষিন সারোয়াতলী, কঞ্জুরী, আরতি মাস্টারের বাড়ির মৃত হারাধন চৌধুরীর ছেলে এবং শিবু চৌধুরী (৪৫) দক্ষিন সারোয়াতলী, কঞ্জুরী, ওমর মাস্টারের বাড়িরের মৃত হরিমোহনের ছেলে। অভিযান পরিচালনাকারী থানার এসআই আবদুল কদ্দুছ বলেন, সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শুকর আলী শাহ মাজার গেইট হতে দুইজনকে আটক করে এবং তাদের হেফাযত থাকা ৫০ লিটার মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়ন হতে ৫০ লিটার দেশীয় চোরাই মদসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]