ডা. আইরিনের জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

Share the post

মুজিবুল হক,স্টার্ফ রিপোর্টার চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের গাইনি বিভাগের রেজিস্টার সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) আছরের নামাজের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ডা. আইরিনের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ, পরিচালনা পর্ষদের ডোনার সদস্য ও করোনা ইউনিটের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য কুতুব উদ্দিন, পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক, উপ পরিচালক ( প্রশাসন) ডা. আশরাফুল করিম।সুলতানা লতিফা জামান আইরিনকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।তিনি মৃত্যুকালে আড়াই বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন। আইরিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবরের স্ত্রী। জানা যায়, করোনা আক্রান্ত হওয়ার পর ডা. আইরিন জামান ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। পরে তাকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে আইরিনের অবস্থা খারাপ ছিল। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]