বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টাকা জরিমানা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): শুরু হলো পবিত্র মাহে রমজান মাস। একদিকে মাহে রমজান অপরদিকে মহামারি করোনা ভাইরাস। আর এই সুযোগে বোয়ালখালীতে জিনিসের দাম বাড়িয়ে ইচ্ছেমতো বিক্রি করছে বিভিন্ন ব্যবসায়ীরা। সরকারের সাধারন ছুটি ও রমজান মিলিয়ে এই অতিরিক্ত দামে নাভিশ্বাস ওঠে সাধারন ক্রেতাদের। জনগণের অভিযোগের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে বাজার মনিটরিং এ বের হয় সহকারী কমিশনার(ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সাথে ছিল ল্যাফটেনেন্ট নাকভির নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ন এর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, এস আই শরিফ এর নেতৃত্ব বোয়ালখালী থানা পুলিশ। মোবাইল কোর্ট উপজেলা সদর, ফুলতল বাজার, শাকপুরা বাজার সহ বিভিন্ন বড় বাজার সমূহ পরিদর্শন করেন, এসময় বিভিন্ন দোকানে

প্রতিদিনের মূল্য তালিকা, মূল্য তালিকার সাথে বিক্রয় এর সামঞ্জস্যতা, ক্রয় রশিদ এর সাথে মূল্য তালিকার পার্থক্যসহ মজুদদারি পরিদর্শন করেন। এসময় মূল্য তালিকা না থাকা এবং অতি উচ্চ মূল্যে পন্য বিক্রয় করার প্রমান পাওয়ায় উপজেলা সদরের রেল লাইনের পার্শ্বস্থ আকবর স্টোরের মালিক জনাব আলী আকবর কে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও বিক্রয়ের সাথে মিল না থাকায় জে আই স্টোর এর মোঃ আনোয়ারকে ৫ হাজার টাকা, ক্রয়কৃত মূল্যের চেয়ে প্রায় ৫০% এরও বেশি দামে খেজুর বিক্রয়,ও মূল্য তালিকা না থাকায় উপজেলা পরিষদের সম্মুখের মোঃ শহীদুল আলমকে ১০ হাজার টাকা, হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ফুলতল বাজারের সিরাজুল হককে ৫ হাজার টাকা, ১৫০ টাকায় ক্রয় করে ২৭০ টাকা দরে আদা বিক্রয় করায় ফুলতল বাজারের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকার সাথে ক্রেতাদের ক্রয় রশিদের ভিন্নতা থাকায় শাকপুরা বাজারের শেখ আহাম্মদকে ২ হাজার, বাবুল মাহাজনকে ৩ হাজার টাকা, মহরম আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জানতে চাইলে মোবাইল কোর্ট চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাজার কমিটিকে পবিত্র মাহে রমজান ও দেশে চলমান করোনা দার্যোগ কালীন সময় পন্য ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় ও সার্বক্ষণিক মূল্য তালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ করেছি। তাছাড়া জনগণের কথা চিন্তা করে দেশের এই মহামারিতে ক্রেতাদের অধিক মূল্যে দ্রব্যসামগ্রি বিক্রি না করতে বলা হয়েছে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সাবধান করে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]