ঐতিহ্যবাহী মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০১০ এর উদ্যোগে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

Share the post

ফায়েল মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি): আমরা যদি জাগ্রত থাকি বিবেকের তাড়নায় একটি মানুষও কাঁদবেনা ক্ষিদের যন্ত্রনায় সেই বিবেকের তাড়না থেকে, সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ২০১০ এর উদ্যোগে গত ২৮/০৪/২০২০ ইং তারিখ বিকেলে করোনা নামক এই বৈশ্বিক মহামারিতে পরিস্থিতির স্বীকার হওয়া স্কুল সংলগ্ন ২৫ টি অসহায় পরিবারের মাঝে দৈনন্দিনের খাবার চাউল সহ ইফতার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়। এ সময় উপস্হিত ছিলেন উক্ত ব্যাচের মেধাবী ছাত্র ও সন্দ্বীপ উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারন সম্পাদক ছাত্রনেতা হোসেন আল জাহিদ সুমন, ব্যাচের মেধাবী ছাত্র ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম রুবেল, ব্যাচের অন্যতম মেধাবী ছাত্র ও এই ত্রান বিতরনের অন্যতম উদ্যোক্তা কামরুল হাছান, আমিন রসুল, শামীমুল আলম নজরুল প্রমুখ। উপস্হিত সবাই, সারা বাংলাদেশে সরকারের পাশাপাশি যে যার অবস্হান থেকে স্বল্প পরিসরে হলেও সকল হ্রদয়বান সেচ্ছাসেবী মানুষকে এই করোনা নামক বৈশ্বিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহব্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]