বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মাশরাফী

Share the post

একটা গড়বড়ের ইঙ্গিত মিলেছিলো গত শুক্রবার (১০ জানুয়ারি) মাশরাফির সংবাদ সম্মেলনের বক্তব্যে। আর জাতীয় দলে থাকবেন কিনা তা নিয়ে অনেক কথাই সেদিন বলে গেছেন মাশরাফী। আর আজ (রোববার) মিললো জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়ার খবর।

আজ বোর্ড সভার পর সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

এতদিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়াদের একজন ছিলেন ম্যাশ। বিশ্বকাপের পর অবসর নেওয়ার গুঞ্জন উঠলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি মাশরাফী। টি-২০ থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন। টেস্টও খেলনে না বহুদিন। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে এখন শুধুই তাই ওয়ানডে।

তবে বিশ্বকাপের পর এই ফরম্যাটেও তার মাঠে নামা হয়নি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজে মাশরাফীই দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে হঠাৎ চোট পেলে ছিটকে পড়তে হয়।

আসন্ন ওয়ানডে সিরিজগুলোতে মাশরাফী থাকবেন কিনা তা নিয়ে যখন গুঞ্জন চলছে এরমধ্যেই কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়ার খবর আসলো। 

এছাড়া নিষেধাজ্ঞার কারণে এ বছরের চুক্তিতে থাকবেন না সাকিব আল হাসানও। সর্বশেষ চুক্তিতে দুজনই ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। সাকিব নিষেধাজ্ঞা থেকে ফিরলে নিশ্চয়ই আবারো ফিরবেন বোর্ডের চুক্তিতে। তবে মাশরাফির এই বাদ পড়া তার ক্যারিয়ারের সমাপ্তির ইঙ্গিতই দিচ্ছে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]