চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

Share the post

প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার (১৩ জানুয়ারি)। সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান।

‘নগরী ও উপজেলার ১৭০টি কেন্দ্রের এক হাজার ১৯৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বোয়ালখালী উপজেলা, মহানগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এখানে ভোটার সংখ্যা চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন।

উপনির্বাচনে বিভিন্ন দলের ছয়জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের মধ্যে।

গতবছরের ৭ নভেম্বর সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]