বিদেশে অহরণের নাটক সাজিয়ে দেশে মামলা, প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

Share the post
 ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃবিদেশে অপরহনের নাটক সাজিয়ে দেশে শশুরকে দিয়ে মানবপাচার মামলা করে হয়রানি করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে দুই পরিবার। মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মনিরুল ইসলাম সৌদি আরবে থাকেন। মাটি কেনার কথা বলে ভাইরা ভাই কৃষি উদ্যোক্তা জহরুল ইসলামের কাছে ১৮ লাখ টাকা ধার নেয়। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পাওনা টাকা না দিতে প্রবাসে থাকা মনিরুল ইসলামকে অপহরণ করা হয়েছে দাবি করে মামলা করা হয়। সেই মামলায় জহরুল ইসলামসহ ৩ জন কারাগারে রয়েছেন। অথচ প্রবাসে মনিরুল ইসলাম তার কর্মক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন করছে, টিকটক করছে, এর প্রমাণ রয়েছে আমাদের কাছে।

অপহরণ মামলার আসামী জহরুল ইসলামের স্ত্রী ফেন্সি খাতুন আরও বলেন, গত এক বছর আগে মনিরুল ইসলাম আমার স্বামীর কাছে জমি কিনবো বলে ১৮ লাখ টাকা ধার নেই চাচাতো দুলাভাই সৌদি আরব প্রবাসী মনিরুল ইসলাম৷ এরপর ৫ মাস পর ২ লাখ টাকা ফেরত দেয়। বাকি ১৬ লাখ টাকা টাকা তার কাছে পাওনা থাকে। দিব দিচ্ছি বলে দীর্ঘদিন ধরে নানা রকম টালবাহানা করে। এমন ভাবে চলতে চলতে টাকা চাওয়া নিয়ে মনিরুল ইসলামের স্ত্রীর ভাই মিজানুর রহমানের (আমার চাচাতো ভাই) সাথে আমার স্বামীর ধাক্কাধাক্কি হয়। এরই সূত্র ধরে আমার স্বামীকে মিজানুর রহমানের বাড়ির সামনে একা পেয়ে বেধড়ক মারধর করে। নিয়ে আমরা মামলা করি। যা এখনো চলমান।

তিনি আরও বলেন৷ মামলায় কুলকিনারা করতে না পেরে ও টাকা না দেয়ার জন্য উল্টো আমার স্বামীর নামে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত একটি মানব পাচার মামলা করেন মিজানুরের বাবা ও প্রবাসী মনিরুল ইসলামের শশুর মঞ্জুর ইসলাম। মিথ্যা মামলায় তারা অভিযোগ করেছে, আমার স্বামী নাকি পাওনাদার মনিরুল ইসলামকে প্রবাসে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে। অথচ আমার স্বামী জহুরুল ইসলাম দেশেই রয়েছেন। মনিরুল ইসলাম নিজে নিজেই কয়েকজনকে নিয়ে হাত পা বাঁধা অবস্থায় ছবি পাঠিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। যে মামলায় আদালত আমার স্বামীসহ মোট ৩ জনকে কারাগারে প্রেরণ করেছে। অথচ মনিরুল ইসলামের কর্মক্ষেত্রের টাইম সিডিউল রয়েছে আমাদের হাতে। সে স্বাভাবিকভাবে তার কর্মক্ষেত্র কাজ করে যাচ্ছে।

মিথ্যা অপহরণ মামলার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামলার আসামী জহরুল ইসলামের স্ত্রী ফেন্সি খাতুন, ভাই জিয়ারুল ইসলামসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]