বিজয়নগরে মদপানে ২ জনের মৃত্যু ও আহত ৩

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজয় দশমীর রাতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে শুক্রবার রাতে ২ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আরো ৩ জন অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলো বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুধাংশু ছেলে সৌরভ দাস (২০) মৃত কুকিল মালাকাল ছেলে শ্রীনির্বাস মালাকার (৭০)।
আহত ৩ জন হলো, একেই গ্রামের জিতেন্দ্র সুমন মামলাকার, অজিত মালাকার, জন্টু মালাকার। তারা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীনির্বাস মালাকার এর ছেলে এডভোকেট রঞ্জিত মালাকার দাবী করেন, তাহার বাবা বয়স্ক ব্যক্তি। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। তাই হঠাৎ অসুস্থ হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্গা পুজোর বিজয়া দশমীতে হয়তো মাদক সেবনের কারনে দুইজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি নিচ্ছি। প্রতিবেদনের পরে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]