বাহুবলের পুটিজুরিতে সেনাবাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযান: ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার!

Share the post
হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জমিদার আলীর পুত্র এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পুটিজুরি ইউনিয়ন শাখার ০৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সূত্র জানায়, আবুল কালামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি, যার নম্বর ১৩।
উল্লেখ্য, সেনাবাহিনী পরিচালিত ‘ডেভিল হান্ট’ একটি বিশেষ অভিযান, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ দমনে নিরবচ্ছিন্নভাবে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]