দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় তাঁর নিজবাড়ী বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তিতে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে খোলা জায়গায় রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় তাঁকে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ সময়, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে ধর্মীয় কার্যাদি শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]