বাদশার জোড়া গোলে ভোলাকে হারিয়ে সাতক্ষীরার জয়

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বাদশার জোড়া গোলে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে সাতক্ষীরার অসাধারণ জয় অর্জন করেছে। ভোলা জেলা ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর সাতক্ষীরা বনাম ভোলার ফিরতি লেগের এই খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে ভোলা জেলা স্টেডিয়ামে ভোলা বনাম সাতক্ষীরার প্রথম লেগের খেলা ২-২ গোলে সমতা হয়।
খেলার প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে ৫ নাম্বার জার্সিধারী সাদ্দামের দুরপাল্লার সর্টে ১-০ গোলে এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। খেলার ১১ মিনিটের মাথায় ভোলা জেলা দলের ৬ নাম্বার জার্সিধারী পরিতোষের অসাধারণ হেডে ১-১ গোলে সমতা আনে। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। খেলার ২৮ মিনিটের মাথায় শামিমের ভুল সর্টে নিশ্চিত এগিয়ে যাওয়া থেকে মিস করে সাতক্ষীরা জেলা ফুটবল দল। সাতক্ষীরা ও ভোলা জেলা ফুটবল দল ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডি-বক্সের ভিতরে ডুকে খেলার ৪৮ মিনিটের ৭ নাম্বার জার্সিধারী বাদশার অসাধারণ গোলে ২-১ এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। খেলায় ২-১ গোলে এগিয়ে থেকে আক্রমণাত্ত্বক খেলতে থাকে সাতক্ষীরা। খেলার ৫৯ মিনিটের মাথায় সাতক্ষীরা জেলা দলের ৯ নাম্বার জার্সিধারী আল আমিনের অসাধারণ হেটে গোল হলেও অফ সাইডের ফাঁদে আটকে যায়।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটের মাথায় আবারও ৯ নাম্বার জার্সিধারী আল আমিনের অসাধারণ গোলে ৩-১ এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। ৮৯ মিনিটের মাথায় ভালো জেলা দলের ডি-বক্সের ভিতরে সাতক্ষীরা দলের আল আমিনকে অন্যায়ভাবে আটকালে রেফারি সরাসরি প্লান্টির বাঁশি বাজায়। বাদশার প্লান্টি শুর্টে আউটে সাতক্ষীরা ৪-১ গোলে এগিয়ে যায়। খেলার নির্ধারিত সময়ে আর কোন অঘটন না ঘটায় সাতক্ষীরা ৪-১ গোলে ভোলাকে হারিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে হোম গ্রাউন্ডে জয়ী হয়।
সাতক্ষীরা জেলা ফুটবল দলের হোম গ্রাউন্ডে প্রচুর দর্শকের উপস্থিতি খেলোয়াড়দে উজ্জীবিত করে।
খেলাটি পরিচালনা করেন রেফারি শেখ ফরিদ আহমেদ। সহকারী রেফারি ইশতিয়াক আহমেদ ফাহিম ও রমজান আলী। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মাহাবুব মোড়ল। ম্যাচ রেফারি ছিলেন মো.শহিদুল ইসলাম লালু।
খেলায় সাতক্ষীরার মাঝ মাঠের খেলোয়াড় সাদ্দাম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এর আগে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক মো. আরাফাত হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারী খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]