বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চমেক হাসপাতালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর হুইল চেয়ার হস্তান্তর।

Share the post

চট্টগ্রাম সংবাদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী ২২ ইংরেজি সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে, রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।

May be an image of 9 people, people sitting and indoor

উক্ত হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, সহকারী পরিচালক রাজীব পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ”যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারাদেশে মানবিক যুবলীগের কার্য্যক্রম ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নজিরবিহীন ও ধন্যবাদার্হ।

May be an image of 10 people, people standing and indoor

তিনি আরো বলেন, চমেক এর রোগী কল্যাণে দুর্নীতি বন্ধের যাবতীয় পদক্ষেপ নেয়া হবে। এবং রোগীর কল্যাণে ভবিষ্যতেও দেশের প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ ভূমিকা রেখে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।এতে আরও উপস্থিত ছিলেন মোঃইসমাঈল,ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, শামীম আজাদ রুবেল, সাজিবুল ইসলাম সজীব, আবুনাসের জুয়েল, মাহামুদুর রহমান, আসিফ হোসেন মিলাদ, সাইফুর রহমান রানা,শামীম উদ্দিন, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম,পলাশ চক্রবত্তী,আবদুল হামিদ, হাসান মুরাদ চৌধুরী সাকিবুজ্জামান,সুজন দাশ,মোঃরাব্বী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]