দূর্বার তারুণ্য এর উদ্যোগে ভিন্নধর্মী ভ্যালেন্টাইন’স ডে পালন

Share the post

চট্টগ্রাম সংবাদ: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দিনব্যাপী ভিন্নধর্মী এক ভ্যালেন্টাইনস ডে পালন করল জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য।আজ ১৩ ই ফেব্রুয়ারি রোজ রবিবার চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকায় রোটারী স্কুলে ‘পথের ভালোবাসা ‘ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।May be an image of 4 people, child, people sitting, people standing and indoor

দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ভালোবাসা কখনও শ্রেণিভিত্তিক হতে পারে না। ভালোবাসার কোন নির্দিষ্ট সীমারেখা থাকতে পারে না। সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। ‘পথের ভালোবাসা’ শুধু দূর্বার তারুণ্য নয়, ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সেই কামনাই করি।May be an image of 9 people, child, people sitting, people standing and indoor

সভাপতির সমাপনী বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমাদের এই অনুষ্ঠানের মূল থিম, মানুষের মানসিকতার পরিবর্তন। মানুষ ভ্যালেটাইন’স ডে বলতে শুধু বুঝে প্রেমিক-প্রেমিকার ভালোবাসাকে। এটা মোটেও ঠিক নয়। ভালোবাসা হতে পারে পরিবার, বন্ধু-বান্ধব কিংবা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতিও। তারই ধারাবাহিকতায় পুরো ভ্যালেন্টাইন উইক জুড়েই ছিল, আমাদের এই ‘পথের ভালোবাসা’।May be an image of 11 people, people sitting, people standing and indoor

রোজ ডে’তে প্রায় ৫ শতাধিক রেল স্টেশনের শিশুদের ফুল উপহার দেয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছিল।তারপর এক এক করে পালন করা হয় পুরো ভালোবাসার সপ্তাহ। আজ দিনব্যাপী প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন করে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতাও ছিল বাচ্চাদের জন্য। তাছাড়াও কেক কেটে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানো হয়।May be an image of 4 people, child, people standing, tree and outdoors

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরহাদ আব্দুল্লাহ, আবু নাছের জুয়েল, দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, রোটারী স্কুলের উপদেষ্টা মোঃ সিনান ও সভাপতি মোঃ সাহাদাৎ, রবিউল হাসান, নাজমুল হুদা, হৃদয় মল্লিক, রবিউল হাসান, রেহনুমা আইরিন মমসহ দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ।May be an image of 12 people, people sitting, people standing and indoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]