বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে শহরতলীর বারোপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো— হিমা (৫) এবং জান্নাত (আড়াই বছর)। তারা দুজন ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে।
নিহতের স্বজনেরা জানায়, সকালে বাড়ির সামনে দুই বোন খেলাধুলা করছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে একটি ক্লিনিকে এবং পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ জানান, ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে— খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারোও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]